বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সুবর্ণচরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)
২০ মে ২০২৬

অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করতে নোয়াখালীর সুবর্ণচরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

“আমাদের একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে) সকালে সুবর্ণচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রার উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। তিনি বলেন, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রুবেল মিয়া। তিনি জানান, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আয়োজকরা জানান, অগ্নি নিরাপত্তা বিষয়ে জনগণকে সচেতন ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সুবর্ণচর প্রেসক্লাব সভাপতির পিতা শফি উল্লাহ ব্যাপারীর ইন্তেকাল
বাগান গড়ে বদলাচ্ছেন শহর, জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পাচ্ছেন রকিবুল

আপনার মতামত লিখুন