বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজারে চরজব্বার থানা, কমিউনিটি পুলিশিং ও উপজেলার সর্বস্তরের সচেতন জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল মাদকমুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্ম।

চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সভাপতি আলা উদ্দিন সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সভাপতি জামাল উদ্দিন গাজী এবং সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরেজ উদ্দিন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পুলিশ সদস্য, আলেম-ওলামা, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা

আপনার মতামত লিখুন