বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সোনাইমুড়ীতে ‘নাগরিকতা’ কর্মসূচির নাগরিক দলের সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আরিফুর রহমান।।
২৮ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নাগরিক অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)’ কর্মসূচির আওতায় ‘সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শীর্ষক কার্যক্রমের অংশ হিসেবে সিটিজেন গ্রুপ (সিজি) সদস্যদের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত ত্রৈমাসিক সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সিটিজেন গ্রুপের সদস্যরা তাঁদের নিজ নিজ এলাকায় পরিচালিত সামাজিক নিরীক্ষা (Social Audit) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে অনুষ্ঠিতব্য ‘রিভিউ অ্যান্ড রিফ্লেকশন’ সভায় তৃণমূলের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সামাজিক নিরীক্ষার অভিজ্ঞতা থেকে ফারজানা বলেন, “অনেকে মুখফুটে নারীনির্যাতনের কথা বলতে চায় না, নারীর সামাজিক অংশগ্রহনের ক্ষেত্রেও মিশ্র প্রতিক্রিয়া আছে।”

এছাড়াও, সভায় ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নাগরিকদের ভোটদান সংক্রান্ত অভিজ্ঞতা এবং নির্বাচন পরবর্তী স্থানীয় সরকার কাঠামোর পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি নিয়ে সদস্যরা তাঁদের মতামত ব্যক্ত করেন। দীপিকা রানী বলেন, “এ বারের নির্বাচনে নারীদের অংশগ্রহন তুলনামূলক বেশী ছিলো।” 

তৃণমূলের এসব মতামত ও অভিজ্ঞতা নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। বিবিধ আলোচনায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধানে নাগরিকদের করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করা হয়। নতুন সরকারের প্রতি তাদের আশাও তারা ব্যক্ত করেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ড ও কানাডা সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে GFA Consulting Group GmbH-এর ব্যবস্থাপনায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাস্তবায়নে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এ সভার আয়োজন করে। সভাটি পরিচালনা করেন কর্মসূচির নোয়াখালী জেলা মাঠ সমন্বয়ক মাহমুদুল হাসান।

নিকাহনামা বাংলা থেকে ইংরেজি রূপান্তরে ১৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ
শিশুদের পুষ্টি নিশ্চিতে প্রোটিন সচেতনতা বাড়ানোর আহ্বান

আপনার মতামত লিখুন